জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ মদসহ ৫ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামরামপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী আলী আকবর, রামরামপুর গ্রামের মোসাবের ছেলে ফিরোজ (৪৩), বদরুল জামানের ছেলে নুরুল হক (২০), সারমারা গ্রামের মোজাব আলীর ছেলে রাজু (২০) ও আনছারের ছেলে বাচ্চু মিয়া (২৫)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নে রামরামপুরে অভিযান চালিযে ১৩৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে বকশীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
