মাদারীপুর জেলা ছাত্রলীগের নেতা লিমন মজুমদারের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের আমিরাবাদ এলাকায় একটি নিমার্ণাধীন ভবনের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লিমন মজুমদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি সদর উপজেলার তালতলা এলাকার বাবুল মজুমদারের ছেলে।
আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান গুলিবিদ্ধ
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাদামতলা এলাকার ভূইয়া কমিউনিটি সেন্টারের পিছনে একটি নির্মাণাধীণ ভবনের দোতলা থেকে লিমনের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। লিমনের পরিবার অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআরএম

