মুন্সীগঞ্জে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৮:৫১
মুন্সীগঞ্জে বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ মো. সুমন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ভিটি হোগলা কান্দি গ্রামে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. আবুল কালাম জানান, রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সুমনকে  গ্রেফতার করা হয়েছে। তবে তার কাছে আরও অস্ত্র আছে কিনা তা জানতে জিজ্ঞেসাবাদ চলছে। সুমনের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।