ব্রাহ্মণবাড়িয়ায় ‘তিতাস আবৃত্তি সংগঠনের’ উদ্যোগে কবি সৈয়দ শামসুল হক স্মরণে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডালিয়া আহম্মেদ, বিশিষ্ট আবৃত্তিকার পারভেজ চৌধুরী, কবি জয়দুল হোসেন ও কবি আব্দুল মান্নান সরকার বিশেষ অতিথি ছিলেন।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা মনির হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ
