টাঙ্গাইলে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ২

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:১৬
 
টাঙ্গাইলে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে ‌দুই জঙ্গি সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।শনিবার বেলা ১১টার দিকে শহরের কাগমারা মির্জামাঠের পশ্চিমের একটি বাসায় এই অভিযান চালানো হয়। 
 
টাঙ্গাইলের এসপি মাহবুব আলম বলেন, সকালে মির্জামাঠের পশ্চিম দিকের একটি বাসাতে জঙ্গি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে আইনশৃঙ্খরা বাহিনী অভিযান চালায়। এসময় ভেতর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। 
 
ইত্তেফাক/এএসএস