গাজীপুর ও টাঙ্গাইলে জঙ্গিবিরোধী পৃথক দুইটি অভিযানে চার জঙ্গি সদস্য নিহত হয়েছে। দুইটি ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, সকালে গাজীপুরের জঙ্গিবিরোধী অভিযানে দুই জঙ্গি সদস্য নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এরা নব্য জেএমবির সদস্য। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, তিনটি ম্যাগজিন, চাপাতি ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গাজীপুরের পাশাপাশি টাঙ্গাইলের কাগমারা নামক স্থানে মির্জাঘাটে জঙ্গিবিরোধী অভিযান চালায় র্যাব। এসময় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। ঘটনায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
