আড়াইহাজারে সিদ্দিকুর রহমান (৩০) নামে এক অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার আড়াইহাজার গোপালদী সড়কের কল্যাণদী মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিদ্দিকুর রহমান উপজেলার বাঘানগর গ্রামের জহুর আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার সকালে সে রিকশা নিয়ে বাহির হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ওই স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। নিহতের ৩টি সন্তান রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পুলিশের ধারণা, সিদ্দিকুর রহমান রিকশা চালক ছিলেন। রিকশাটি ছিনিয়ে নেয়ার জন্য কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে। তবে সেটি নিয়ে তদন্ত চলছে বলে ওসি সাখাওয়াত হোসেন জানান।
ইত্তেফাক/আরএ
