পাংশায় ভ্যানচালকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৪:১৯
 
রাজবাড়ীর পাংশায় রতন শেখ (১৮) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রতন কলিমহর ইউপির সাজুরিয়া গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। শনিবার সকালে ইউপির নাওড়া বনগ্রাম রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভ্যান নিয়ে বাড়ি বের হয়। রাতে বাড়ি না ফেরায় খোজাঁখুজি করেও কোনো সন্ধান পাইনি। শনিবার সকালে স্থানীয়রা নাওড়া বনগ্রাম রাস্তার পাশে নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 
 
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।
 
 
ইত্তেফাক/কেকে