উত্যক্তের অভিযোগে অভিভাবকসহ চারজনের অর্থদণ্ড

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৬:৪৭
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত এবং ওই ছাত্রীর ছবি বিকৃত করে ফেজবুকে পোস্ট করার অপরাধে অভিবাবকসহ চারজনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, এলাকার (উত্যক্তকারী) বাবুল মিয়ার ছেলে রাসেল (১৫) এবং (সহযোগী) তার দুই বন্ধু ইকন (১৪) ও শান্ত (১৬)।
 
জানা গেছে, ছাত্রীর বাবা বৃহস্পতিবার বিকেলে এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘অল্প বয়সে ছেলেকে মোটরসাইকেল দেয়া এবং উত্যক্ত করতে বাধা না দেয়ায় তার মাকে কুড়ি হাজার, অভিযুক্তকে ত্রিশ হাজার, সহযোগীতাকারী দুইজনকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এরপর উত্যক্তকারী রাসেল ভবিষ্যতে এমন অপরাধ করবে না মর্মে তার মা আলেয়া বেগম ও দুলাভাই র‌্যাবের এএসআই সাজ্জাদ মুচলেকা দেন।’
 
ইত্তেফাক/এএসএমইউ/এসএস