বরিশালের গৌরনদী উপজেলায় ফার্নিচারবাহী পিকআপ উল্টে ঠাকুর মণ্ডল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা দাখিল মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে। ঠাকুর মণ্ডল মাদারীপুরের শিবচর উপজেলার গুয়াগাছা দত্তপাড়া গ্রামের মৃত বিন্দাবন মণ্ডলের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ফার্নিচার ব্যবসায়ী ঠাকুর মণ্ডল গৌরনদী বন্দরে অনুষ্ঠিত ফার্নিচার মেলায় যাচ্ছিলেন। পিকআপটি দুপুর ১টার দিকে উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসা এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে। এ সময় ফার্নিচার ব্যবসায়ী ঠাকুর মণ্ডল ফার্নিচারের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/ইউবি
