হনুমানের পিছে শতশত দর্শনার্থী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:৩৭
দিনাজপুরের ফুলবাড়ি ও বড়পুকুরিয়া খয়লাখনি এলাকায় কালো মুখ ও লম্বা লেজ ওয়ালা হনুমান দেখতে শত শত মানুষ ভিড় করছে। 
 
শনিবার বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক কোয়ার্টারের ছাদে হনুমানটি দেখা যায়। হনুমানটিকে দেখতে তার পিছু নিয়েছে এলাকার শত শত নারী-পুরুষ-শিশু। অনেকেই তাকে খেতে দিচ্ছেন কলা, রুটি, বিস্কুট, আপেলসহ বিভিন্ন ফল। 
 
ফুলবাড়ি পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, বেশ কিছুদিন থেকে কালো মুখের হনুমানটি ফুলবাড়ি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। যে স্থানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নামছে। হনুমানটিকে বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপ নেয়া প্রয়োজন। 
 
বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রঞ্জিবুল আমিন বলেন, তাদের কাছে হনুমানটি আটক করার মতো কোন ব্যবস্থা নেই। তবে তার গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বন বিভাগ।
 
ইত্তেফাক/ইউবি