ফতুল্লার পাগলা এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ মীর হোসেন ওরফে ল্যাংড়া মীরুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মীরুকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। মীরু ওই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মীরুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে ৪ যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
