বিমান বাহিনীর আকাশে গোলাবর্ষণ মহড়া শুরু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:২৮
চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানের আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া শনিবার শুরু হয়েছে। মহড়াটি আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রত্যহ সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
 
১৯ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানসমূহ আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে।
 
বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখিত যুদ্ধবিমানের বৈমানিকগণ ও বিভিন্ন পদবীর বিমান বাহিনীর সদস্যগণ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। আইএসপিআর'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা বলা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস