আশুলিয়ায় বাইপাইল এলাকার গাজিরচরের একটি বাড়িতে র্যাব অভিযান চালিয়ে জেএমবির অর্থদাতা আব্দুর রহমানসহ চারজনকে আটক করেছে।
এ সময় ওই বাড়ি থেকে ৩০ লাখ টাকা, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। আটককৃত অন্য সদস্যদের পরিচয় জানা যায়নি।
শনিবার সন্ধ্যা ৬টার থেকে র্যাব-৪ অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। র্যাবের পক্ষ থেকে এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ইত্তেফাক/ইউবি
