চন্দনাইশ উপজেলা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কের শাহ আমিন পার্ক থেকে হারলা নয়াহাট পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্ত গুলোতে কাদা পানি জমে একাকার হয়ে যায়। এই সড়ক দিয়ে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বহুমুখী বিদ্যালয় এবং নয়াহাটসহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এরপরও সড়কটি সংষ্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা প্রকৌশলী অনুপম জানান, সড়কটি মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি মেরামত কাজ শুরু করা হবে।
ইত্তেফাক/এএন
