রাজশাহীতে কলেজছাত্রকে ছুরিকাঘাত

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৪:৪০

রাজশাহীতে কলেজছাত্র মামুন আলীকে (২২) ছুরিকাঘাত করেছে এক স্থানীয় বখাটে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর শিরোইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সে পাবনার সাথিয়া থানার আফরা গ্রামের ইউসুফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বখাটে প্রকাশ্যেই কলেজ ছাত্র মামুন আলীর থাই ও বুকে ছুরিকাঘাত করে। এরপর ওই বখাটে সবার সামনে ছুরিকাঘাতের কথা স্বীকারও করেছে। খবর পেয়ে মামুনের মেসের বন্ধুরা তাকে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: ফারুক হত্যা: সাবেক এমপি রানার জামিন স্থগিত

এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিক বলেন, ছুরিকাঘাতে আহত মামুনের চিকিৎসা চলছে। তাকে কেন ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, স্থানীয় এক বখাটে কলেজ ছাত্র মামুনকে ছুরিকাঘাতে আহত করেছে। কি কারণে ছুরিকাঘাত করেছে তা জানিনা। মামুন রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম