মধ্য পথে নির্বাচন ছেড়ে যাব না : ট্রাম্প

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৯:৪১
 
মধ্য পথে নির্বাচন ছেড়ে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি আমার সমর্থকদের মাঝ পথে ছেড়ে যাব না।
 
২০০৫ সালে রেকর্ড করা এক ভিডিও নিয়ে বেশ বিপাকে আছেন ট্রাম্প।  তার এই ভিডিও প্রকাশের পর প্রায় ১০ জন রিপাবলিকান সিনেটর বলেছেন, ট্রাম্পের উচিত নিজের নাম প্রত্যাহার করে নেয়া। এ ছাড়াও তাকে ভোট না দেয়ার কথা বলেছেন আরো বেশ কয়েকজন সিনেটর। তবে এত সব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রেসিডেন্ট পদের প্রতিযোগিতায় থাকার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি তার এক টুইট বার্তায় ভক্তদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম ও আরো অনেকে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে দাড়াতে উঠেপড়ে লেগেছে। কিন্তু আমি এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করব না। আমার ভক্তদের আমি কিছুতেই নিরাশ করব না।
 
IMG0
 
এদিকে এই ভিডিও প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলেজ্জা রাইস বলেন, যথেষ্ট হয়েছে! ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। তার নিজ নাম প্রত্যাহার করা উচিত।
 
এদিকে ট্রাম্পের সাথে থাকা মাইক পেন্স জানান, ভিডিওটি দেখে তিনিও কষ্ট পেয়েছেন। তবে সবচাইতে ভাল বিষয় হল ভিডিওটির জন্য ট্রাম্প ক্ষমা চেয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ