মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। তার নাম শিহাব (৩০)। বাড়ি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বাবার নাম বাবর আলী।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে সদর উপজেলার ভাবনহাটি গ্রামে নিহত শিহাব ট্রাক্টর চালাচ্ছিলেন। সেটি উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
