বহুজাতিক সাংস্কৃতিক, বহু ধর্ম ও বর্ণের দেশ কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, ক্যালগরি, সাসকাচুয়ান, ভ্যাঙ্কুভার বিভিন্ন শহরে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
‘ধর্ম যার যার কিন্তু উত্সব সবার’ এই প্রবাদ প্রমাণ করে তিন দিনের লং উইকেন্ডে আনন্দ মুখরিত উত্সবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের মানুষ অংশ নিচ্ছেন।
টরন্টোতে হিন্দু ধর্মাশ্রম, দুর্গাবাড়ি ও হিন্দু কালচারাল সোসাইটি মন্দিরগুলোতেও জমজমাট পূজার নানা কর্মসূচি পালিত হচ্ছে। আর পশ্চিম বাংলার প্রবাসী বাঙালিরা সেবাশ্রম, বঙ্গীয় পরিষদ এবং বঙ্গ পরিবার বিভিন্ন কর্মসূচির ম্যাধ্যমে এই ধর্মীর উত্সব পালন করছে।
অপর দিকে, কানাডার সংসদে মুসলিম সম্প্রদায়ের জন্য পাশ হতে যাচ্ছে- ‘ইসলামিক হেরিটেজ মাস’। অক্টোবর মাসকে এই আইনি স্বীকৃতি দিতে অন্টারিওর তিনটি রাজনৈতিক দলই ঐকমত্যে এ সংক্রান্ত একটি বিল পেশ হতে যাচ্ছে।
এ ছাড়াও আহমদীয়া মুসলম জামাতের বার্ষিক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হলো গত ৩০শে সেপ্টেম্বর।
ইত্তেফাক/কেকে
