নাচোলে জামায়াত নেতা আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৩:৩৩
 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতের নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটক জামায়াত নেতা সোনাইচন্ডী গ্রামের মুশা মিয়ার ছেলে আব্দুল বারী নান্টু (৪৬)। 
 
নাচোল থানার ওসি ফাছিরুদ্দীন জানান, শনিবার সন্ধ্যায় তাকে সোনাইচন্ডি বাজার থেকে আটক করা হয়। তিনি সোনাইচন্ডি কারিগরি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক এবং কসবা ইউনিয়ন জামায়াতের রোকন। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় ২টি ও নাচোল থানায় একটি মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে