৭ জঙ্গি নিহতের ঘটনায় মামলা হয়েছে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৬:১২
শনিবার পুলিশের অভিযানে নব্য জিএমবি-এর কমান্ডার আকাশসহ ৭ জঙ্গি নিহতের ঘটনায় রাতেই জয়দেবপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
 
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় নিহত ৭ জঙ্গিকে আসামী করা হয়েছে।
 
এদিকে, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পুলিশের অভিযানে ৭ ও র‍্যাবের অভিযানে ২ জনসহ ৯ নিহত জঙ্গির ময়নাতদন্ত বিকাল ৩টার দিকে শুরু হয়েছে। ওই হাসপাতালের তিন সদস্যের একটি মেডিকেল টিমের নেতৃত্বে ময়নাতদন্ত কার্যক্রম চলছে।
 
র‍্যাবের অভিযানে নিহত ২ জঙ্গির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে র‍্যাবের একটি সূত্র মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।
 
ইত্তেফাক/এএম