আউট হলেন সাকিব

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৭:২২
বেন স্টোকসের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন সাকিব আল হাসান। ২৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান। 
 
আউট হওয়ার আগে ১৪ বলে ৩ রান করেছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ৩৯ রানে চার উইকেট পতনের পরে মাহমুদুল্লাহ-মুশফিকের মধ্যে অর্ধশত রানের জুটি গড়ে উঠে। দলীয় ৮৯ রানে সেই জুটি ভাঙ্গেন জ্যাক বল, তাকে স্লগ হিট করতে গিয়ে লেগসাইডে মঈন আলির হাতে ধরা পড়ার আগে ২৩ বলে ২১ রান করেছিলেন মুশফিক। এর আগে জ্যাকবল ১৪তম ওভারের ২য় বলে সরাসরি বোল্ড করেন সাব্বির রহমানকে। 
 
ধীরগতির ব্যাটিং শুরু করলেও ইনিংস ৭ম ওভারেই উইকেট হারায় টাইগাররা। ওকসের বলে ক্যাচ আউট হন আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমরুল কায়েস।  উইলির হাতে ধরা পড়ার আগে ১৮ বলে ১১ রান করেন তিনি। ব্যক্তিগত ২৪ রানেই সাজঘরে ফিরেন তামিম ইকবাল। ইনিংসের ৯ম ওভারে ওয়াকসের বলে আলির হাতে ক্যাচআউট হয়ে ফিরে যান এই টাইগার ওপেনার। তার ৩১ বলের ইনিংসে ছিল একটি চার।
 
১৬তম অর্ধশত রান তুলে উইকেটে আছেন মাহমুদুল্লাহ। ৬৮ বলে ৫৮ রান করেছেন তিনি। সঙ্গে আছেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। বাদ পড়েছেন মোশারফ রুবেল।
 
ইত্তেফাক/এসএসএ