রংপুরের মিঠাপুকুরে রবিবার বিকেলে ট্রাক চাপায় রাসেল মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের রাসেল মিয়া (১৩) বাইসাইকেলে শঠিবাড়ী যাচ্ছিল। ঢাকা-রংপুর মহাসড়কে ওঠা মাত্রই ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ড-৪৫৪০) চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমকেএইচ/এমআই
