কক্সবাজারের টেকনাফে রবিবার বিকেল থেকে সীমান্তে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবু জার আল জাহিদ।
তিনি জানান, মিয়ানমারে অজ্ঞাতনামা গোষ্ঠি মিয়ানমার সীমান্ত পুলিশ ক্যাম্পের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুঠের ঘটনার পর টেকনাফে বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। সব সীমান্ত বিওপি চৌকিতে বিজিবির সদস্যরা বাড়ানো হয়েছে।
তিনি আরো জানান, মিয়ানমার পুলিশ ক্যাম্পের হামলাকারীরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ককে সর্তক থাকতে বলেছেন মিয়ানমার পুলিশ। এ ঘটনার তাদের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথাও জানায়।
আবু জার আল জাহিদ জানান, বিশেষ করে যেন সীমান্ত দিয়ে কোন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সীমান্তে যাতে কোন লোকজন চলাচল না করে সে ব্যাপারে সবাইকে অবহিত করা হয়েছে। তাছাড়া টেকনাফ সদর চৌকির বিওপির আওতায় একদিনের মিয়ানমারে যাওয়া-আসা ট্রানজিট ঘাট বন্ধ ছিল।
এদিকে মিয়ানমারে পুলিশ ক্যাম্প হামলার ঘটনায় টেকনাফ-মিয়ানমার নৌরুটে কোন বোট চলাচল করেনি উল্লেখ করে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের উপরিদর্শক মো. হোসাইন জানিয়েছেন, (আজ) রবিবার টেকনাফ-মিয়ানমার রুটে ট্রানজিট দিয়ে বাংলাদেশি কোন বোট যায়নি এবং মিয়ানমার থেকে কোন বোট বাংলাদেশে আসেনি।
ইত্তেফাক/এমকেএইচ/এমআই
