কারখানা নয় সুন্দরবনে পাশে হোক পর্যটন কেন্দ্র: বন উপমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:৩২

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, দেশি-বিদেশি ইকো-টুরিস্টদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের আলীবান্ধা ও আন্ধারমানিকে নতুন দুটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সুন্দরবনকে রক্ষা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুন্দরবনের আশেপাশে শিল্পকারখানা না করে টুরিস্টদের আবাসনসহ অত্যাধুনিক পর্যাটন কেন্দ্র গড়ে তুলুন। 

সোমবার সকালে উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের আলীবান্ধা ও আন্ধারমানিকে নতুন দুটি পর্যটন কেন্দ্র এলাকা পরিদর্শন শেষে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী সাইক্লোন শেল্টারে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন। 

আরো পড়ুন: অ্যাসিডে ঝলসানো এ কোন দীপিকা!

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, শরণখোলা রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ। 

ইত্তেফাক/অনি