ধামরাইয়ে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২১:১৮
আজ রবিবার অষ্টমি। উদযাপিত হয়েছে কুমারী পূজা। মন্দিরে মন্দিরে দেখা গেছে উপচে পড়া ভিড়। ধামরাই উপজেলায় ১৭৭ টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে পৌরসভায় পূজা হচ্ছে ৪৩টি মণ্ডপে। ধামরাই পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির শতাধিক নেতাকর্মী নিয়ে পৌর সভার এ সব পূজা মণ্ডপ পরিদর্শনে রয়েছেন। সঙ্গে রয়েছেন প্যানেল মেয়র শহীদুল্লা, সাবেক প্যানেল মেয়র সাহেব আলী, কাউন্সিলর মো. আরিফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও শতাধিক নেতাকর্মী।