‍‍'দেশের সকল পূজামণ্ডপ নিরাপত্তার চাদরে ঢাকা’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২২:০২
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের সকল পূজামণ্ডপ নিরাপত্তার চাদরে আবদ্ধ রয়েছে। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে, উচ্চ আয়ের দেশে পরিণত করার জন্য অনেক অনেক কাজ করতে হবে বলে মনে করেন তিনি। 
 
এ সময় তিনি উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রবিবার রাতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় শিকারপুর ভ্রাতৃ কমিটির পূজামণ্ডপ পরিদর্শনের পর প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। 
 
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এমপির সভাপতিত্ত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী ,মন্দির কমিটির সভাপতি ও সভার আয়োজক বাবু শ্যামল রায় প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মো গিয়াসউদ্দিন গিয়াস, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারওয়ার কবির, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজীম মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যন এ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যন হেলেনা ইয়াসমিন, প্রমুখ।