ঝিনাইগাতীতে বজ্রপাতে নিহত ২

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২৩:৩৬
ঝিনাইগাতীতে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে সাদা মিয়া (৩৭) ও দরিকালিনগর গ্রামের মৃত কছিমদ্দিন মন্ডলের ছেলে মজিদ মন্ডল (৬০)।
 
রবিবার রাত সাড়ে ৮টার দিকে মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
 

ঝিনাইগাতি থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএন