বরগুনার বামনা উপজেলা সদরের একমাত্র সড়কটি খানাখন্দে ভরা। সড়কটি দিয়ে উপজেলা সদরের কাজে হাজার হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। তা ছাড়া এ সড়কটি ব্যবহার করে দুটি কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি মাদরাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিয়মিত আসা-যাওয়া করে। ব্যবহারের অযোগ্য হয়ে পড়া এ সড়কটি দিয়ে চলাচলে সবাইকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রতিনিয়ত এ সড়কে ঘটছে দুর্ঘটনা। প্রায়ই মালামাল বহনকারী গাড়ি আটকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বামনা সদরের বাজার বসে। তখন এ সড়ক পারাপারে দুর্ভোগের মাত্রা চরম আকার ধারণ করে।
বামনা হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায়ই সড়ক দুর্ঘটনাকবলিত রোগী ভর্তি হয়। উপজেলা সদরের প্রধান সড়কটির খানা-খন্দ সংস্কার করলে সড়ক দুর্ঘটনার পরিমাণ কমে আসবে।
এ ব্যাপারে জানতে চাইলে বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগীর বলেন, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। অচিরেই এর টেন্ডার কাজ সম্পন্ন হবে।
ইত্তেফাক/এএন
