চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজ ক্যাম্পাসে শনিবার রাতে দুর্বৃত্তরা ৪ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গাছের সাথে এ এমন শত্রুতা।
চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান উদ্যোগী হয়ে কলেজ ক্যাম্পাসের চারপাশে ফুলের বাগানসহ বিরল প্রজাতির গাছ লাগান। খ্রিস্টমাস ট্রি, জাপানি বটগাছ, কেয়া, বকুল, বিদেশি গোলাপ, চাঁপা, গন্ধরাজ, ঝাউ গাছ, মহুয়া, বিদেশি পাতা বাহার, মৌচন্ডি, ফুলমারিয়া, চেরি, হাউব্রিড রঙ্গন, অগ্নিঝাউ, মন্দিরা ঝাউ, অ্যাডমন্ডসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ লাগানো হয় বাগানে। কলেজ ক্যাম্পাসে বখাটেদের প্রবেশ নিষেধ করাসহ বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়। এতে একটি চক্র ক্ষুব্ধ হয়।
অধ্যক্ষ মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ফেসবুকে তাকে হুমকিও দেওয়া হয়েছে। ওরাই হয়তো এই অপকর্ম করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএন
