বহু জাতির সাংস্কৃতিক, বহু ধর্ম ও বর্ণের দেশ কানাডা একটি প্রকৃতি অর্থেই শান্তির দেশ, সৌহার্দের দেশ। এখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। 'ধর্ম যার যার কিন্তু উৎসব সবার' প্রবাদটি যেন কানাডার জন্যই প্রযোজ্য। তাই এক ধর্মের উৎসবে অন্য ধর্মের লোকজন যোগ দেয়। এখানে এক বিল্ডিং-এ উপরে ইসলামিক সেন্টার আর নীচে মন্দির। যেমন টরন্টোস্থ ১৫১০ বার্চমাউন্ডের বাড়িটি।
আবার ওয়েসলি সাব ওয়েরের কাছাকাছি ৫৭৫ ইয়াং স্ট্রিটের বিল্ডিংয়ের নিচে এডাল নাইট ক্লাব আর উপরে টরন্টো ইসলামিক সেন্টার! ডেনফোর্থস্থ বায়তুল মোকাররাম এবং বায়তুল আনাম মসজিদ আগে ছিলো যথাক্রমে চার্চ এবং বার অ্যান্ড রেস্টুরেন্ট।
এখানে প্রায় বেশির ভাগ চার্চের অডিটোরিয়ামে যে কোনো ধর্ম-বর্ণের মানুষ নিজ নিজ জাতী-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে বারো মাস!
ইত্তেফাক/আরএ
