চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে ১৪ বছর সশ্রম কারদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মো. আব্দুল মনিব (২৯)শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় সন্যাসি গ্রামের বাসিন্দা।
সোমবার বেলা সাড়ে ১১টায় স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক মোহা. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৮ জুন পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স শাখা ও শিবগঞ্জ থানা পুলিশ আসামি মো. আব্দুল মনিবের বাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে একটি শুটারগান, ৩০৩ রাইফেলের তিন রাউন্ড তাজা গুলিসহ মো. আব্দুল মনিবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান তদন্ত শেষে ২০০৯ সালে ৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইত্তেফাক/এএসএমইউ
