চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিএমডিএ’র গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা গেছেন। যায়। দুপুর পৌণে একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
