শিবপুরে ১’শ জনের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৬:২৫
নরসিংদীর শিবপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুর ২টায় একশ জন কৃষককে কৃষি উপকরণ দেওয়া হয়েছে। রবি ২০১৬-১৭ মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। 
 
অনুষ্ঠানে কৃষক প্রতি ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। 
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান ভূঞা, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার এলিছ আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার প্রমুখ। 
 
 
 
ইত্তেফাক/এমআই