ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (০৮) এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন। আহতদের ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে এ কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের বেজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, কালীগঞ্জ থেকে ২জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নছিমন ঝিনাইদহের হলিধানী যাচ্ছিল। এ সময় বেজপাড়া নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি তেলবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ শিশুটি মারা যায়। আহত হয় শিশুর বাবা এবং নসিমন চালক স্বপন। ছেলেটির বাবাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও নসিমন চালককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
