হবিগঞ্জে কুকুরের কামড়ে আহত ২৫, আতঙ্ক

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৬:৫৮
হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে ছাত্র, ভিখারীসহ ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত দু’দিনে এসব মানুষকে কামড়ে দেয় বেওয়ারিশ কুকুর। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় দর্শনার্থীদের মাঝে আতংক দেখা দিয়েছে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের উমেদনগর, চৌধুরী বাজার, পুরানমুন্সেফী, কালীবাড়ি, স্টাফ কোয়ার্টার, হাসপাতাল সড়ক, বেবীস্ট্যান্ড, শায়েস্তানগর, ভাদৈ, এড়ালিয়া, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে দুর্গাপূজায় ঘুরতে আসা বিভিন্ন শ্রেণির মানুষ গুরুতর আহত হন। 
 
তারা হলেন- জয়নাল মিয়া (৩০), সঞ্জয় দাস (৪০), আলাউদ্দিন (২৫), সানা উল্লাহ (৪৫), ইকবাল (৩০), গাউছ উদ্দিন (৪০), উজ্জল (১৩), কালা মিয়া (৫০), দরবেশ আলী (৪০), ঝুমন বদ্ধ (৫), রাজু (২৩), কাজল রায় (৩০), মুন্না বদ্ধ (৮), সঞ্জিত দাশ (২৮), মন্নান (২২), হারুন (২৮), রিপা আক্তার (৮), রুবেল (৩৫), শাকিলা (১৫), পলাশ (২২), মনি (৭), রেজিয়া আক্তার (১৭), জহির (২৯), নাগির্স আক্তার (১৭), রুপা আক্তার (১৭)। 
 
আহতরা জানান, দীর্ঘদিন ধরে শহরে বেওয়ারিশ কুকুর বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ কিছু সংখ্যক বেওয়ারিশ কুকুর নিধন করলেও অধিকাংশই রয়ে গেছে। বেওয়ারিশ কুকুরের উপদ্রব আবারও মারাত্মকভাবে বেড়েছে।