ঠাকুরগাঁওয়ে আগুনে দগ্ধ হয়ে দুই বোন নিহত, আহত ৩

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১১:৩৫
 
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে বিদ্যুতের সর্ট-সার্কিটে থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই বোন নিহত হয়েছেন। এ সময় সর্ট-সার্কিটের আগুনে আরো ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
 
অগ্নিদগ্ধ ৩ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে একটি বাসায় বিদ্যুতের সর্ট-সার্কিটে আগুন ধরে এ সময় ঘরেই দুই বোন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই দুইজনকে বাঁচাতে গিয়ে ওই পরিবারের আরো ৩ জন অগ্নিদগ্ধ হয়। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।
 
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে আগুন লেগে হওয়া এই হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরএ