ত্রিশালে র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গুলি উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০৯:৩৪
 
ময়মনসিংহের ত্রিশাল থেকে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১৪। সোমবার রাতে উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ সব অস্ত্র উদ্ধার করা হয়।
 
ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফ কারীর বাসা থেকে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 
 
ইত্তেফাক/আরএ