চৌগাছায় সড়ক দুর্ঘনায় নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১১:১৮
যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুঘর্টনায় একজন  নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহত মহিদুল ইসলাম (৩৫) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামের শহর আলীর ছেলে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় নামক স্থানে কলা বোঝাই একটি পিকাপ ভ্যান শ্যালো ইঞ্জিন চালিত একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।  আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে এবং বাকি দুইজন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ