আক্কেলপুরে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১২:১৮
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তিন বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবদুল কুদ্দুস (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার সন্ধ্যায় তিলকপুর ইউনিয়নের এক গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
শিশুটির অভিভাবক জানায়, সোমবার সকালে ওই গ্রামের এক শিশু বাড়ির সামনে খেলা করছিল। বৃদ্ধ আবদুল কুদ্দুস সেখান থেকে শিশুটিকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান। এ সময় বৃদ্ধের বাড়িতে কেউ ছিল না। বৃদ্ধ একটি ঘরে শিশুটিকে আটকে রেখে শ্লীলতাহানি করেছেন।
 
পুলিশ জানায়, এমন অভিযোগে শিশুটির অভিভাবকের করা মামলায় ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ