কাহালু প্রেসক্লাবের নতুন কমিটি : তোতা সভাপতি, মাসুদ সম্পাদক

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১২:৩২
 
রবিবার রাতে বগুড়ার কাহালু প্রেসক্লাবে সকল সাংবাদিকদের ঐক্যমত্যের ভিত্তিতে ক্লাবের একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
 
এ কমিটিতে মো. আব্দুস ছালেক তোতাকে (দৈনিক ইত্তেফাক ও করতোয়া) সভাপতি এবং প্রভাষক মাকসুদুর রহমান মাসুদকে (দৈনিক ডেসটিনি ও উত্তরকোন) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
 
এ ছাড়া প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক কুতুব শাহাব উদ্দিন (বাবু) ও সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ সহ-সভাপতি, ইমদাদ হোসেন সাংগঠনিক সম্পাদক, রুহুল আমীন, আতিক হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুজ্জামান সোহেল কোষাধ্যক্ষ, প্রভাষক শাহাবুদ্দিন দফতর সম্পাদক, নুরুল ইসলাম মন্ডল প্রচার সম্পাদক, মুনসুর রহমান তানসেন, আব্দুল হান্নান, এম এ কাদের, খালেকুজ্জামান মিঠু কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।
 
ইত্তেফাক/আরএ