পুটখালী সীমান্তে অস্ত্র-গুলিসহ ৩ ব্যবসায়ী আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৫:৪৯
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ এলাকা থেকে দুইটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও দুইটি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী রাজগঞ্জ গ্রামের জাকির  হোসেন (২৪)ও তার ভাই জাহিদ হাসান (৩৬) এবং একই গ্রামের আব্দুল্লাহ (৪০)।
 
বিজিবি জানায়, সোমবার রাত আটটার দিকে ভারত থেকে অস্ত্রের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তের রাজগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়। রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহম্মদ আরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ