ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৫:৫১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই ছাত্রলীগ নেতা।
 
সোমবার রাতে উপজেলার শেখপুরা চারাভীটা নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মারুফ চোকদার (২৫) কাউলিবেড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
 
জানা গেছে, রাতে মারুফসহ আরো দুইজন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শেখপুরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি সড়কে হেলে থাকা একটি বাঁশে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি অন্য একটি গাছে ছিটকে পড়ে। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। আহত কাউলিবেড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম মাতুব্বর (২৬) ও ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান (২২) জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক।  
 
এ ঘটনায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নিলূফার জাফরউল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ