নাগরপুরে বাবার বিরুদ্ধে শিশু কন্যাকে হত্যার অভিযোগ

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৬:৩৯
 
টাঙ্গাইলের নাগরপুরে এক বাবার বিরুদ্ধে শিশু কন্যাকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ভারড়া ইউনিয়েনের আগদিঘুলিয়া গ্রাম থেকে সোমবার রাতে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
থানা ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার অগদিঘুলিয়া গ্রামের সোহেল রানা গত সোমবার সকালে তার ৩ মাস ১৩ দিনের শিশু কন্যা সুমাইয়াকে বাড়ীর পাশে ডুবায় (পানিতে) ফেলে দিয়ে হত্যা করে। ঘাতক পিতা সোহেলা রানা আত্নগোপন করেছে। থানা পুলিশ সংবাদ পেয়ে ওই দিন রাতে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।
 

থানার ওসি জহিরুল ইসলাম জানান, এ ব্যাপারে নাগরপুর থানায় নিহতের মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে মামলা করেছেন।