টেকনাফ উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে কক্সবাজার জেলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন চত্বরে মানববন্ধন ও সবাবেশ অনুষ্টিত হয়।
কক্সবাজার সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে দৈনিক বাকঁখালীর নিজস্ব প্রতিবেদক আবদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সমুদ্র বার্তা বিশেষ প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, সংবাদ ও দৈনিক সৈকতের প্রতিনিধি নুরুল হক, যুগান্তর ও মোহনা টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেল ও আমাদের সময় প্রতিনিধি ও প্যানেল মেয়র আবদুল্লাহ মনির প্রমুখ। সমাবেশ শেষে মৌনমিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু ছিদ্দিক মার্কেটে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ জানিয়ে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রেস ক্লাব, টেকনাফ সাংবাদিক ইউনিটি, সাংবাদিক ফোরামসহ তূণমূল পর্যায়ের সাংবাদিকরা। এতে উপজেলার কর্মরত সাংবাদিক ছাড়াও, রাজনীতিবিদ, সামাজিক বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলায় মুক্তিযুদ্ধের চেতনাধারী সাইফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায়। তাই অবিলম্বে দৈনিক বাকঁখালীর সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাকে মুক্তি না দিলে সর্বস্তরের সাংবাদিক-জনতা একত্র হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
