রায়পুরায় মেঘনা নদীতে গরু বোঝাই নৌকাডুবি

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২৩:১৯
নরসিংদীর রায়পুরায় আজ মঙ্গলবার সন্ধ্যার পর মেঘনা নদীতে গরু বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ১৫-১৬টি গরু ও ৪ জন গরু ব্যবসায়ী নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ গরু ব্যবসায়ীরা হলেন উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফরিদ মিয়া, আব্দুল হক, বাহেরচর গ্রামের আনোয়ার ফরাজী ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া।
 
জানা যায়, পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলাধীন বাইশমৌজা বাজার থেকে গরু কিনে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি বড়–ইতলা নামক ঘাটে আসার পথে উপজেলাধীন বেলুয়ারচর নামক এলাকায় নদীর মাঝপথে ১৫-১৬টি গরু ও ৩০/৩৫জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাতরিয়ে তীরে উঠতে পারলেও গরু সহ ৪ জন ব্যবসায়ী নিখোঁজ রয়েছে।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত গরু ও নিখোঁজ ব্যক্তিদের খোঁজ অব্যহত রেখেছে স্বজনরা।
 
ইত্তেফাক/এএন