লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০২:১৬
পাঁচবিবি লাল বিহারী (এল.বি) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি ১৯৪০ সালে স্থাপিত হয়। ১৯৮৭ সালে জাতীয়করণ করা হয়। বিদ্যালয় সরকারি হওয়ার পর থেকে সহকারী প্রধান শিক্ষকের পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে বিদ্যালয়ে প্রশাসনিকসহ বিদ্যালয় পরিচালনায় জটিলতা দেখা দিয়েছে। বিদ্যালয়ে ৫৮৭ জন শিক্ষার্থী রয়েছে।।
 
প্রধান শিক্ষকসহ ২৬টি পদের মধ্যে ১৫টি শিক্ষক পদ খালী। বাংলায় তিনটি, ইংরেজিতে তিনটি, গণিতে তিনটি, সামাজিক বিজ্ঞানে দুইটি, জীববিজ্ঞানে একটি, ব্যবসায় শিক্ষায় দুইটি ও চারুকলা বিষয়ে একটি পদ দীর্ঘদিন থেকে খালি থাকায় ঠিকমতো ক্লাস হয় না। এক সময়ে রাজশাহী বিভাগের নাম করা এই বিদ্যালয়টি এখন ফলাফলের দিক থেকে উপজেলায় সুনাম ধরে রাখতে পারছে না। গণিতের শিক্ষক না থাকায় বিজ্ঞানের অন্যান্য শিক্ষক দিয়ে অঙ্কের ক্লাস চালানো হয়।   আইসিটি ক্লাসে কম্পিউটার ও প্রজেক্টর ব্যবহার করা হয় না। প্র্যাকটিক্যাল করানো হয় না। খেলাধুলার সরঞ্জামাদি ও স্কাউট দলের ড্রেস নেই। অথচ এসব খাতে অর্থ আদায় করা হয়।
 
ইত্তেফাক/এএন