কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আক্তারুল ওরফে ব্রিটিশ নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় দেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে মিরপুরের নিমতলায় এ ঘটনা ঘটে।
নিহত আক্তারুল মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের সামসুল হকের ছেলে।
মিরপুর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলা মাঠের মধ্যে কয়েকজন ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মিরপুর থানা পুলিশের একটি টহল টিম সেখান উপস্থিত হলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে আক্তারুল গুলিবিদ্ধ হয়।
পরে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
