ফরিদপুর ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহতরা হলেন, উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ গ্রামের কাওছার সেক (৬৬) ও ফটিক মালো (৫০)।
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে পাটভর্তি একটি নসিমনকে যাত্রীবাহী একটি মিনিবাস ধাক্কায় দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতরা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা পাট ব্যবসায়ী।
হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
