ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক মনোহরী ব্যবসায়ীকে তুচ্ছ ঘটনায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
মঙ্গলবার সকালে রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী জালাল উদ্দিন (৪৬) একজন মনোহারী ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশ নওয়াগাঁও গ্রামের ইউপি মেম্বার তাজ্জত আলী (৫৫) ও নবী হোসেনকে (৬০) আটক করেছে।
নিহতের মা রাবেয়া খাতুন জানান, মঙ্গলবার সকালে তাজ্জত আলীর নাতি আপন এসে জালালের আত্মীয় সেকান্দরের স্ত্রীকে অশ্লীলভাষায় গালিগালাজ করে। এ সময় তাদের মধ্যে বাক্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়। এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদে জালাল উদ্দিন নিহত হন। এবং পাঁচজন আহত হন।
রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোর্শেদুল হাসান খান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
